৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত

বাকেরগঞ্জে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার তিনটি খালে ৩০০ কেজি টেংরা, শিং ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. মহাসিন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জলাশয়ে দেশীয় মাছের বংশ বিস্তারের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বাকেরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত

Update Time : ০৮:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬