বাকেরগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল “বাকেরগঞ্জ দর্পণ”-এর উদ্যোগে সংবাদদাতা ও কলাকুশলীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “বাকেরগঞ্জ দর্পণ”-এর বিভিন্ন পর্যায়ের সংবাদদাতা, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “বাকেরগঞ্জ দর্পণ” শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক সংবাদ জনগণের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় অংশগ্রহণকারীদের মাঝে পরিচিতি পর্ব, মতবিনিময়, স্মৃতিচারণ, বিশেষ টিশার্ট ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে ভরপুর।
অনুষ্ঠান শেষে “বাকেরগঞ্জ দর্পণ” পরিবারের উত্তরোত্তর সফলতা কামনা করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
মোঃ জুলহাস হোসেন 


















