২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের চিকিৎসায় নিয়োজিত নার্সদের সঙ্গে বিএনএ’র ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করার পরিবর্তে দেশের প্রয়োজন ও মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে হামের চিকিৎসায় নিয়োজিত নার্স কর্মকর্তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

ঈদের দিন রাজধানীর হামের চিকিৎসার জন্য নির্ধারিত বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে কর্মরত নার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনএ’র মহাসচিব আসাদুজ্জামান জুয়েল। এ সময় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল (আইডিএইচ) মহাখালী এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নার্স কর্মকর্তাদের খোঁজখবর নেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে কর্মপরিবেশ, প্রশাসনিক সহযোগিতা এবং কর্মস্থলের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দায়িত্বপালনের মধ্যেও সহকর্মীদের এই আন্তরিক উপস্থিতি ও সহযোগিতামূলক উদ্যোগে কর্মরত নার্সরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অনুভূতি ছিল আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক।

এ আয়োজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে সহযোগিতাকারীদের মধ্যে ছিলেন ঢামেকহা’র সিনিয়র স্টাফ নার্স ফারুক হোসাইন, নিটোরের সিনিয়র স্টাফ নার্স রাকিব খাঁন, মানিক কুমার দাস, অপু ঘোষাল এবং আইডিএইচ-এর বকুল রায় প্রমুখ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেতৃবৃন্দ বলেন, দেশের সকল নার্সের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনটি সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাচ্ছে। এজন্য সকল স্তরের নার্সদের বিএনএ’র পাশে দাঁড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

হামের চিকিৎসায় নিয়োজিত নার্সদের সঙ্গে বিএনএ’র ঈদ শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬