২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামে আকস্মিক ঝড়ের তাণ্ডবে একটি বসতবাড়ির টিনের চালা উড়ে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় রবিপুর গ্রামের শহিদ জোমাদ্দারের আধাপাকা বসতঘর। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে ঘরের সম্পূর্ণ টিনের ছাউনি উড়ে গিয়ে পাশের জমি ও অন্য একটি চালার ওপর গিয়ে পড়ে।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, ঝড়ের তীব্র বাতাসে ঘরের শক্ত কাঠের কাঠামো ও খুঁটি ভেঙে চুরমার হয়ে গেছে। ইটের দেয়াল বেষ্টিত ঘরটির উপরের সম্পূর্ণ চালা উপড়ে যাওয়ায় ভেতরে থাকা আসবাবপত্র, বিছানাপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়।

ঘরের ভেতরে থাকা খাট, আলমারি, টেবিল, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্যশস্য ও পরিবারের প্রয়োজনীয় সামগ্রীও নষ্ট হয়ে গেছে। বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়টি অত্যন্ত তীব্র বেগে আঘাত হেনেছিল। বাতাসের ঘূর্ণন গতি বেশি থাকায় মুহূর্তের মধ্যেই ঘরটির চালা উপড়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এদিকে স্থানীয় প্রতিবেশী ও স্বজনরা মিলে বিধ্বস্ত ঘরের ভাঙা কাঠ ও টিন সরানোর কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

Update Time : ০৮:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬