০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের পুশইনের অভিযোগ, চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০

চুয়াডাঙ্গা দর্শনার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর বারাদি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় ১০ সদস্যের একটি দলকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সীমান্তে ঠেলে দিয়েছে (পুশইন)।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

Mohon

বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিএসএফের পুশইনের অভিযোগ, চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০

Update Time : ০১:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬