০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ গেলেই নেটওয়ার্ক উধাও: দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি দুর্গাপাশা ইউনিয়নবাসীর

দুর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে, এমনকি অনেক সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।

এর ফলে জরুরি ফোনকল, ইন্টারনেট ব্যবহার, মোবাইল ব্যাংকিং, অনলাইন সেবা গ্রহণ এবং প্রয়োজনীয় যোগাযোগ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, প্রবাসী পরিবারের সদস্যসহ সকল শ্রেণি-পেশার মানুষ এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দুর্গাপাশা ইউনিয়নবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের সময় সংশ্লিষ্ট নেটওয়ার্ক টাওয়ারে পর্যাপ্ত ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে বিদ্যুৎ চলে গেলেই পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সময়ের মধ্যে সমস্যার কার্যকর সমাধান দেখতে চান দুর্গাপাশা ইউনিয়নবাসী।

স্থানীয়দের ভাষ্য, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে যোগাযোগ ব্যবস্থা কোনো বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজন। তাই বিদ্যুৎ থাকুক বা না থাকুক, নেটওয়ার্ক সেবা সচল রাখতে দ্রুত ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

দুর্গাপাশা ইউনিয়নবাসীর একটাই দাবি— “নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করুন, জনদুর্ভোগের অবসান ঘটান।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ গেলেই নেটওয়ার্ক উধাও: দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি দুর্গাপাশা ইউনিয়নবাসীর

Update Time : ০৫:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬