ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহিদুর রহমান খান শামিম। তাঁর এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শাহিদুর রহমান খান শামিম বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোঃ ইউনুস খান-এর ভাতিজা এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল খালেক খান-এর সুযোগ্য পুত্র। পারিবারিকভাবে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নের ঐতিহ্য ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে তাঁর আন্তরিকতা, নেতৃত্বগুণ এবং বিদ্যালয়ের প্রতি গভীর দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে তাঁকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে, শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং প্রতিষ্ঠানটি উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শাহিদুর রহমান খান শামিমকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা করছেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
এইচ এম রুহুল আমিন 

















