০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রী ও যুবদল নেতা বিপুর মায়ের ইন্তেকাল

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বড় ভাই মরহুম জালাল হোসেন খানের সহধর্মিণী এবং বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপুর মমতাময়ী মা কহিনুর বেগম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বাকেরগঞ্জের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম জানাজার নামাজ আজ বিকেল ৪টায় বাকেরগঞ্জে আবুল হোসেন খানের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর দ্বিতীয় জানাজার নামাজ কৃষ্ণকাঠী আবুল হোসেন খান কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কহিনুর বেগমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রী ও যুবদল নেতা বিপুর মায়ের ইন্তেকাল

Update Time : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬