বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
মোঃ এনামুল হক 

















