০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৪ জুন, দাড়িয়াল ইউনিয়নের কৃতি সন্তান জয়নাল আবেদিন হাওলাদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী

২০২২ সালের এই দিনে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জয়নাল আবেদিন হাওলাদার ১৯৬৮ সালের ১ জানুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার (বর্তমান বরিশাল জেলা) বাকেরগঞ্জ থানার ৩নং দাড়িয়াল ইউনিয়নের সেরজন হাওলাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।

পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি ছিল। তিনি ৩নং দাড়িয়াল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, সৎ ও বন্ধুসুলভ একজন মানুষ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। জমি-জমা পরিমাপ ও সংশ্লিষ্ট বিভিন্ন কাজে তার বিশেষ দক্ষতা ছিল। রাজনৈতিক পথচলায় দলীয় ও বিরোধীদলীয় সকল মহলের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে তিনি সুনাম কুড়িয়েছিলেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার পুত্র মোঃ ফিরোজ হাওলাদার জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা The Bangladesh Today-এ সিনিয়র এক্সিকিউটিভ এবং বাকেরগঞ্জ দর্পণের সংবাদ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি একাধিক সামাজিক সংগঠন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে গর্বের বাকেরগঞ্জ এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তার কন্যা মুন্নি আক্তার বর্তমানে বরিশাল সরকারি নার্সিং কলেজ-এ অধ্যয়নরত।

মরহুমের পরিবারের সদস্যরা তার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Tag :
About Author Information

Mohon

বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আজ ৪ জুন, দাড়িয়াল ইউনিয়নের কৃতি সন্তান জয়নাল আবেদিন হাওলাদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী

Update Time : ০২:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬