০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৮ নং নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার (৫ জুন) বিকেলে মধ্য নলুয়ার গাফফারীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ ফোরকান হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভূঁইয়া রাকিব হাসান রাজী, সিনিয়র সহ-সভাপতি কামাল চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম খান, আলামিন হাওলাদার, শামসুল আলম বশির ও টিটু মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শওকত হোসেন সিকদার, রাশেদুল ইসলাম (রাশেদ), মো. সোহেল মৃধা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন সিকদার, হাসান হাওলাদার, মো. সাঈদ মীর এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানসহ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির আদর্শ ও কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬