২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চয়ন খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন; আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি

বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নে চয়ন খানকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় শ্যামপুর-বাকেরগঞ্জ সড়কের দাওকাঠী মাদারিয়া পাড় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান হাওলাদার, বেল্লাল হাওলাদার, আনছার সিকদার, মাওলানা হাফিজুর রহমান সজীব, মেরী বেগম ও নুপুর বেগম।

বক্তারা অভিযোগ করে বলেন, দাওকাঠী গ্রামের দুলাল মোল্লার ছেলে রাকিব মোল্লা, রবিউল মোল্লা এবং বেল্লাল ফকিরের ছেলে হাসিব ফকির গত ২ জুন রাতে একই গ্রামের জামাল সিকদারের মেয়ের জামাতা চয়ন খানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ৩ জুন রাতে বাকেরগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও অন্যান্য অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত রাকিব মোল্লা এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, মানববন্ধন শেষে আরও দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন আবির খান (২৫) ও আরিফুল খান (৪০)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তারা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

চয়ন খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন; আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি

Update Time : ০৯:২৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬