০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গ্রিনভিউ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকার ভেলুখাঁ মসজিদ সংলগ্ন স্থানে বরগুনা-বরিশাল-ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বাসের চালক, হেল্পার ও সুপারভাইজার আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদযাত্রা উপলক্ষে টানা কয়েকদিন ধরে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দায়িত্ব পালন করায় চালক ও সংশ্লিষ্ট কর্মীরা শারীরিকভাবে ক্লান্ত ছিলেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

এ ঘটনায় এলাকাবাসী পরিবহন শ্রমিকদের কর্মঘণ্টা ও বিশ্রামের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো আজওয়া খেজুর-সেভেন আপ

বাকেরগঞ্জে গ্রিনভিউ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

Update Time : ০৯:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬