০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের জরুরি বৈঠক

বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাস্থ সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সমাদ্দার। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, আসন্ন পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষকদের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত নির্ধারিত সিলেবাস যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের পাঠদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক

সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের জরুরি বৈঠক

Update Time : ০১:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬