২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে চরামদ্দি পুলিশ ক্যাম্পের এসআই আলমগীরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক সিরাজ গাজী ওরফে সিজন গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

এদিকে, তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক

Update Time : ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬