বয়স যে শুধুই একটি সংখ্যা, তার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন খুলনার সাইক্লিং অঙ্গনের পরিচিত মুখ জনাব সৈয়দ শাহজাহান (দাদু)। Jashore Cyclists — যশোর সাইক্লিস্টস গ্রুপের উদ্যোগে আয়োজিত ঈদ রাইড ২০২৬ (কুয়াকাটা সমুদ্র সৈকত) ইভেন্টে অংশ নিয়ে তিনি অসাধারণ এক কীর্তি গড়েছেন।
৬৪ বছর বয়সে খুলনা থেকে সাইকেল চালিয়ে কুয়াকাটা এবং সেখান থেকে পুনরায় খুলনায় ফিরে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। দীর্ঘ ও চ্যালেঞ্জিং এই যাত্রা সম্পন্ন করে তিনি সাইক্লিংপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সাইক্লিস্টদের মতে, এই বয়সে খুলনা অঞ্চলে এমন দূরত্বের সাইকেল রাইড সম্পন্ন করার ঘটনা অত্যন্ত বিরল। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস।
সাইক্লিংয়ের প্রতি অদম্য ভালোবাসা, দৃঢ় মনোবল এবং শারীরিক সক্ষমতার অসাধারণ সমন্বয় ঘটিয়ে সৈয়দ শাহজাহান প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়।
তাঁর এই অসাধারণ অর্জনে সাইক্লিং কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবার প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি নতুন নতুন মাইলফলক স্পর্শ করে দেশের সাইক্লিং অঙ্গনে আরও গৌরব বয়ে আনবেন।
এইচ এম রুহুল আমিন 




















