০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ছয় দফা দাবিতে টানা দুই দিন কর্মবিরতি পালনের পর কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৮ জুন) রাত ৯টা ৪০ মিনিটে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ইরফানুর রহমান জানান, দেশের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবারও তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। নতুন সিদ্ধান্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা এবং সীমিত ভাতার বিধান রাখা হয়েছিল।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা প্রদান, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রবর্তন।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি রয়েছে।

চিকিৎসকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণকারী বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতার আওতায় আনার সিদ্ধান্ত জানানো হয়।

তবে সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা রোববার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের আশায় আপাতত এক সপ্তাহের জন্য সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

Tag :
About Author Information

Mohon

গৌরনদীতে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত-আহত ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

Update Time : ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬