১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালিয়া বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে উষ্ণ সংবর্ধনা

বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ জুয়েল ডাকুয়া এবং অভিভাবক সদস্য তরুণ কুমার ব্রহ্মকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ জুয়েল ডাকুয়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তারা নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে তাঁদের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই বিদ্যালয়ের অগ্রযাত্রা ও শিক্ষার মানোন্নয়নে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

বোয়ালিয়া বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে উষ্ণ সংবর্ধনা

Update Time : ০৪:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬