সাংবাদিক দানিসুর রহমান লিমন বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত থেকে জামিন পেয়েছেন। গতকাল বুধবার বিচারক মোঃ নাহিদ হোসেন জামিন মঞ্জুর করেন বলে আদালতের জিআর নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে সোমবার বাকেরগঞ্জ থানায় লিমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বুধবার সকালে বাদি জাহাঙ্গীর হোসাইন আইনজীবীর মাধ্যমে মামলার আপস-মীমাংসার একটি অঙ্গীকারনামা আদালতে জমা দেন। বাদীপক্ষ জামিনে আপত্তি না রাখায় আদালত আসামি লিমনের জামিন মঞ্জুর করেন।
বিবরণে জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে রোববার রাতে বাড়ি ফেরার পথে লিমনকে জাহাঙ্গীর হোসাইন পারিবারিক সমস্যা ও চা খাওয়ানোর উদ্দেশ্যে ফোন করে নিজ বাড়িতে ডেকে নেন। পরে জাহাঙ্গীরের স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ তুলে লিমনকে আটকে রাখা হলে ওই ঘটনার জেরে থানায় অভিযোগ করেন তারা এবং মামলা রুজু করা হয়।
স্থানীয় সূত্রে ও আদালত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী মামলার পরবর্তী কার্যবিধি আদালতে চলমান রয়েছে।
আরিফুর রহমান সোহাগ 





















