১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন এমপি আবুল হোসেন খান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মোট ৮ জন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। মনোনীত সদস্যরা হলেন— বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, পঞ্চগড়-২ আসনের ফয়যাদ হোসেন আজাদ, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ায়েজ আলী মামুন, গাজীপুর-২ আসনের এম. মঞ্জুরুল করিম রনি, সিলেট-৬ আসনের এম. এ. হাবিব চৌধুরী এবং কুমিল্লা-৬ আসনের মো. মনিরুল হক চৌধুরী।

সিনিয়র সহকারী সচিব মাতিয়া আফরিন তন্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ। এ খবরে তাঁর নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা মনে করেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবুল হোসেন খানের দেশপ্রেম, সততা, প্রজ্ঞা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাকেরগঞ্জবাসী আশা প্রকাশ করে বলেন, তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও দিকনির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে।

এই মনোনয়নের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে বরিশাল-৬ আসনের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন এমপি আবুল হোসেন খান

Update Time : ১০:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬