১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি রোড খেয়াঘাটে খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র ডিসি রোড খেয়াঘাটে সরকারি খাস আদায় কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রবিবার (১৫ জুন) দুপুরে খেয়াঘাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

পরিদর্শনকালে কর্মকর্তারা খেয়াঘাটের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, টিকিটের মাধ্যমে রাজস্ব আদায় ব্যবস্থা এবং শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

খেয়াঘাট পরিচালনা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত এক মাসে ডিসি রোড খেয়াঘাট দিয়ে মোট ৫৪ হাজার ৫০০ একক যাত্রী এবং ড্রাইভারসহ ৪ হাজার ৩০০টি মোটরসাইকেল পারাপার হয়েছে। বর্তমানে সরকারি নির্ধারিত হারে টিকিটের মাধ্যমে একক যাত্রীর কাছ থেকে ১০ টাকা এবং ড্রাইভারসহ প্রতিটি মোটরসাইকেলের জন্য ২০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে নিজ এলাকায় ঈদ উদযাপনের জন্য আগত এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওয়া বিপুল সংখ্যক যাত্রী এই খেয়াঘাট ব্যবহার করেন। যাত্রীরা জানান, নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্ত পরিবেশে পারাপারের সুযোগ পাওয়ায় তারা স্বস্তি ও সন্তুষ্টি অনুভব করেছেন।

স্থানীয়দের মতে, নিয়মতান্ত্রিক টিকিট ব্যবস্থা ও প্রশাসনের তদারকির ফলে খেয়াঘাটে শৃঙ্খলা বজায় রয়েছে এবং যাত্রীসেবার মানও উন্নত হয়েছে।

উল্লেখ্য, ডিসি রোড খেয়াঘাটের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করছেন বাকেরগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের

ডিসি রোড খেয়াঘাটে খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

Update Time : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬