০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত: তারুণ্যের ঐক্য গড়বে শুদ্ধতার আগামীর পথ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

উপজেলা পরিষদের সামনের রাস্তায় প্রতিপাদ্যভিত্তিক ব্যানার প্রদর্শন করে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশ নেন।
পরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ও জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আবুল কাসেম।

সভায় আরও বক্তব্য দেন কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার, সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকারসহ বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা, আর দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিকের বিশেষ করে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যৌথ উদ্যোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত: তারুণ্যের ঐক্য গড়বে শুদ্ধতার আগামীর পথ

Update Time : ০১:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫