১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ফরিদপুর-দুর্গাপাশা ও বাউফলের উত্তর বাউফল এলাকার মানুষের জন্য ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসাসেবা শুরু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়ন এবং পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর বাউফল এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাতশালা চৌরাস্তার বাজারের পূর্ব পাশে গাজী বাড়ির সামনে একটি ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৬ জুন ২০২৬) থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কার্যক্রম আগামী তিন মাস চলমান থাকবে।

উদ্যোক্তারা জানান, এলাকার দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও প্রদান করা হবে।

তারা আরও জানান, ফরিদপুর, দুর্গাপাশা, উত্তর বাউফলসহ আশপাশের এলাকার জনগণ নির্ধারিত সময়ে ভাসমান হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত উপকারী এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভাসমান হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে এই বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের ফরিদপুর-দুর্গাপাশা ও বাউফলের উত্তর বাউফল এলাকার মানুষের জন্য ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসাসেবা শুরু

Update Time : ০৩:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬