স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বাকেরগঞ্জে এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বক্তারা দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণে স্থানীয় উদ্ভাবনকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মোঃ এনামুল হক 















