২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

AI (এআই) যুগে শিক্ষাব্যবস্থায় বিপ্লব: ১২ হাজারের বেশি পুরনো ডিগ্রি বাতিল, ১০ হাজার নতুন কোর্স চালু করল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে চীন। বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণদের বেকারত্ব কমানোর লক্ষ্যে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ১২ হাজার ২০০টি পুরনো ডিগ্রি বাতিল করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে ১০ হাজার ২০০টি নতুন ও প্রযুক্তিনির্ভর কোর্স।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থার ৩০ শতাংশেরও বেশি শিক্ষাক্রমে এই পরিবর্তন আনা হয়েছে। এ সংস্কারের আওতায় আর্টস, মানবিক, ভাষা ও ব্যবস্থাপনার মতো প্রচলিত বিষয়ের পরিবর্তে ‘এম্বডিড ইন্টেলিজেন্স’, ডেটা গভর্নেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতাভিত্তিক বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও বাজারের দ্রুত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রের চাহিদাও পাল্টে যাচ্ছে। সনাতন সিনেমাটোগ্রাফি, প্রোডাক্ট ডিজাইনসহ বিভিন্ন পেশায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রচলিত অনেক কাজের ধরন পরিবর্তিত হয়েছে। ফলে শুধু নির্দিষ্ট একটি বিষয়ে ডিগ্রি অর্জনের পরিবর্তে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জন এবং নিজস্ব আগ্রহ ও কর্মবাজারের চাহিদা অনুযায়ী কোর্স বেছে নেওয়ার সুযোগ তৈরি করা সময়ের অন্যতম দাবি।

শিক্ষাবিদরা মনে করছেন, ভবিষ্যতের কর্মসংস্থান, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চীনের এই পদক্ষেপ বিশ্বব্যাপী শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি অন্যান্য দেশকেও যুগোপযোগী শিক্ষা ও দক্ষতাভিত্তিক মানবসম্পদ উন্নয়নের বিষয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বিশ্বকাপ জিততে ভারতকে মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ

AI (এআই) যুগে শিক্ষাব্যবস্থায় বিপ্লব: ১২ হাজারের বেশি পুরনো ডিগ্রি বাতিল, ১০ হাজার নতুন কোর্স চালু করল চীন

Update Time : ০৫:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬