বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদারের একমাত্র পুত্র মোঃ সাইফুল ইসলাম রিয়াজ (২৯) ২৩ জুন রাতে সৌদি আরবের রিয়াদে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় রাত ২:১০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে মৃত্যুর অন্যান্য বিস্তারিত ও লাশ হস্তান্তর সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে পরিবার থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবারের প্রতি এলাকাবাসী ও আত্নীয়স্বজনদের সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মোঃ সাব্বির হোসেন 



















