২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মানিকের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাটরা গ্রামের বাসিন্দা ও দুধল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মানিক মাস্টারের বাড়িতে সম্প্রতি গভীর রাতে সংঘটিত হয়েছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে আনুমানিক রাত ১টা থেকে ৩টার মধ্যে চোরের দল বাড়ির দরজার কয়রা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেক ও গুরুত্বপূর্ণ জমিজমার দলিলপত্র নিয়ে যায়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই রাতে দুধল ইউনিয়নের অন্তত চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটলেও সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন আমেরিকা প্রবাসী রেজাউল করিম মানিক মাস্টার।

রেজাউল করিম মানিক সাংবাদিকদের জানান, গত ২৯ মে তার ছোট ছেলের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। সেই সুযোগে চোরের দল গভীর রাতে বাড়িতে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

তিনি আরও জানান, বাড়িটিতে পাঁচটি কক্ষ রয়েছে। পাশের কক্ষগুলোতে ফ্যানের শব্দ থাকায় কেউ চুরির ঘটনা টের পাননি। পরদিন সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন।

উল্লেখ্য, রেজাউল করিম মানিক দুধল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুধল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালেকুজ্জামান বাহাদুর।

এ ঘটনায় রেজাউল করিম মানিক বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শর্শী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিঠুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে এসআই মিঠুন সাংবাদিকদের জানান, “কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

নতুন নেতৃত্বে কাকারধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউশনের পথচলা শুরু

দুধল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মানিকের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

Update Time : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬