বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৩ জুন) পাঠদান চলাকালে নবম শ্রেণিতে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ২৩ জুন ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং ব্যবহৃত স্প্রের বোতল জব্দ করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী রবিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ২৮ জুন অনুষ্ঠিতব্য অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাব্বির হোসেন 





















