২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের (Bangladesh-Russia Parliamentary Friendship Group) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় আলতাফ হোসেন চৌধুরীকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

জানা যায়, আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হিসেবে রাশিয়ায় মিগ-২১ (MiG-21) যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা (Defence Adviser) হিসেবে রাশিয়ায় দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও রাশিয়া সম্পর্কে গভীর জ্ঞান দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সফলতা কামনা করে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।Politics

উল্লেখ্য, উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকাত উল্লাহ বুলু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বিশ্বকাপ জিততে ভারতকে মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি আলতাফ হোসেন চৌধুরী

Update Time : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬