২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ওসমান হাদির ওপর হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনাক্ত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের জন্য তিনটি মুঠোফোন নম্বর জানিয়েছে পুলিশ। এগুলো হলো—০১৩২০০৪০০৮০ (মতিঝিলের উপকমিশনার), ০১৩২০০৪০১৩২ (পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও ৯৯৯ নম্বর। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলে পুলিশ জানিয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো শঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

নতুন নেতৃত্বে কাকারধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউশনের পথচলা শুরু

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা

Update Time : ০১:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫