বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের পরিচিত কাঠ ব্যবসায়ী পরিমল হালদার নিখোঁজ হয়েছেন। গত ২৮ জুন (রবিবার) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি স্বরূপকাঠি এলাকার একটি কাঠের আড়ৎ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি না ফেরায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বর্তমানে তাঁরা স্বরূপকাঠি এলাকায় গিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁর শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিমল হালদারের অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জেনে থাকলে বা কোথাও দেখে থাকলে অনুগ্রহ করে দ্রুত মোঃ পারভেজ হাওলাদার-এর সঙ্গে ০১৭১৬-২৪৪৬০৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মোঃ শাহিন মিরা 



















