বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল এলাকায় “আজিজ হাওলাদার ফাউন্ডেশন”-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন ডা. হাফিজুর রহমান, কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ।
চিকিৎসাসেবার পাশাপাশি আগত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হবে।
এ বিষয়ে আজিজ হাওলাদার ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রোগীদের সিরিয়াল গ্রহণের জন্য মোবাইল নম্বর: ০১৭১৭৪৬০৩৩৬ (মাওলানা রুহুল আমিন)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোঃ অলিউল্লাহ খাঁন 




















