১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ (বুধবার) সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে, যায়। কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিলেন তারা। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাবেক এমপি কারাগারেই ব্যবহার করছিলেন ফোন, মিলল কয়েক ডজন পর্নো ভিডিও

ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

Update Time : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫