৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ কিচেন মার্কেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বাকেরগঞ্জ পৌরসভার সঙ্গীতা সিনেমা হল-সংলগ্ন নির্মাণাধীন কিচেন মার্কেট (কাঁচাবাজার) ভবনের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী এলসি (লোকাল ক্রাশিং) পাথরের পরিবর্তে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এছাড়া কাঠের শাটারিং ব্যবহার, শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জামের অভাব, লেবার শেড নির্মাণ না করা, নিরাপত্তা ব্যারিকেড না দেওয়া এবং জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখার অভিযোগও রয়েছে।

২০২৪–২৫ অর্থবছরের ইউএলএলপি (ULLP) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ চলছে। যদিও চলতি মাসের ৩০ জুলাই কাজ শেষ হওয়ার কথা, স্থানীয়দের দাবি বর্তমান অগ্রগতিতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করলেও পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান কিছু পাথর নিম্নমানের হতে পারে বলে স্বীকার করেছেন। তবে নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন দাবি করেন, গুণগত মান বজায় রেখেই কাজ হচ্ছে এবং সামান্য ত্রুটি থাকলেও তা সংশোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে স্থানীয়রা নির্মাণসামগ্রীর মান যাচাই করে প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বাকেরগঞ্জ কিচেন মার্কেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

Update Time : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬