২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ইছাপুরা বিদ্যালয়ে সততা স্টোর, নৈতিক শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত

সততা, নৈতিকতা ও সুশাসনের চর্চাকে আরও বেগবান করতে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক), বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ স্থাপন করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সততা স্টোর’ কেবল একটি বিক্রয়কেন্দ্র নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ, জবাবদিহিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক উদ্যোগ। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। ফলে তারা ছোটবেলা থেকেই সততার বাস্তব অনুশীলনের সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আদর্শবান মানুষ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ‘সততা স্টোর’ সংযোজন সেই ধারাবাহিক প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক), বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বরিশাল দুদকের উপসহকারী পরিচালক জনাব কাশেম সাহেবের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সততার চর্চা প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে এবং ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় নৈতিক শিক্ষা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয় “শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা—আমাদের অঙ্গীকার।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট

ফরিদপুরের ইছাপুরা বিদ্যালয়ে সততা স্টোর, নৈতিক শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত

Update Time : ০৯:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬