৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গারুড়িয়া ও কবাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনওর সরেজমিন পরিদর্শন

বাকেরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

মঙ্গলবার উপজেলার গারুরিয়া ও কবাই ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। এ সময় প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি, নির্মাণকাজের গুণগতমান এবং সরকারি নির্দেশনা ও অনুমোদিত নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রকল্পভুক্ত সড়কের দৈর্ঘ্য, প্রস্থ, মাটি ভরাটসহ নির্মাণকাজের বিভিন্ন দিক সরেজমিনে পরীক্ষা করা হয়। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বা কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই মান নিশ্চিত করতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের নিয়মিত মাঠ পরিদর্শন উন্নয়ন প্রকল্পের গুণগতমান বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও টেকসই হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

গারুড়িয়া ও কবাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনওর সরেজমিন পরিদর্শন

Update Time : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬