১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কাঠেরপুলে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় সড়কের পাশে আজ ১৮ ডিসেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পকেটে থাকা একটি মানিব্যাগ তল্লাশি করে একটি ছবি ও একটি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী মৃত ব্যক্তির নাম সাকিব হাওলাদার, পিতা জসিম হাওলাদার। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাবেক এমপি কারাগারেই ব্যবহার করছিলেন ফোন, মিলল কয়েক ডজন পর্নো ভিডিও

বাকেরগঞ্জের কাঠেরপুলে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : ১১:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫