২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেতুলিয়া নদীতে ট্রলারডুবি: ৩ দিন পর ১টি ট্রলার উদ্ধার, অপরটি নিখোঁজ

বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম ও রব মোল্লার মালিকানাধীন দুটি মাছ ধরার ট্রলার গত ১৫ জুলাই ২০২৬ (বুধবার) চর দুর্গাপাশা সংলগ্ন তেতুলিয়া নদীর মোহনায় ডুবে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা টানা তিন দিন ধরে বিভিন্নভাবে ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চালালেও সফল হতে পারেননি। পরে স্থানীয়দের অনুরোধে বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি মোঃ হালিমঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল একটি ট্রলার সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অপর ট্রলারটি এখনও নদীর তলদেশে নিখোঁজ রয়েছে। সেটি উদ্ধারে পুনরায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ট্রলারের মালিক ইব্রাহীম আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। তার অসহায় অবস্থার কথা শুনে এলাকার সর্বস্তরের মানুষ এগিয়ে এসে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। স্থানীয়দের আশা, নিখোঁজ ট্রলারটিও দ্রুত উদ্ধার করা সম্ভব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রয়োজনীয় সহায়তা পাবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

দেশব্যাপী গ্যাস সংকটে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা

তেতুলিয়া নদীতে ট্রলারডুবি: ৩ দিন পর ১টি ট্রলার উদ্ধার, অপরটি নিখোঁজ

Update Time : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬