২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা

বাকেরগঞ্জ পৌরসভার কাঁচাবাজার এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই বিক্রেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা-সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে আড়াই বস্তা চায়না দুয়ারি জাল, ২৪ কেজি কারেন্ট জাল এবং ১০ বস্তা পলিথিন জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ জাল ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির অভিযোগে দুই বিক্রেতার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তাদের মতে, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করছে এবং জলজ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার মতো সমস্যাকে আরও তীব্র করছে।

স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, অবৈধ জাল উৎপাদন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

দেশব্যাপী গ্যাস সংকটে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা

বাকেরগঞ্জে নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা

Update Time : ১০:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬