২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ বাকেরগঞ্জের ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের উদ্যোগ

বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জেলা প্রশাসনের কাছে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছেন। বর্তমানে প্রস্তাবটি জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

তিনি জানান, বাকেরগঞ্জ উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
ইউএনও আরও বলেন, প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে জনগণের সেবামূলক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যেই প্রশাসক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

মিলটন চন্দ্র পাল বলেন, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত নিয়ে একটি মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা ছাড়া অন্য কোনো সুযোগ নেই। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হলে পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় নাগরিক সেবা নিয়মিতভাবে পাবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

মেয়াদোত্তীর্ণ বাকেরগঞ্জের ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের উদ্যোগ

Update Time : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬