বাকেরগঞ্জ দর্পণ-এর গারুড়িয়া ইউনিয়ন প্রতিনিধি মোঃ জুলহাস হোসেন জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিগত জুলাই মাসে মানসম্মত, গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ নির্ধারিত সময়ে সর্বাধিক সংখ্যক রিপোর্ট অফিসে পাঠানোর স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সাংবাদিকতার প্রতি নিষ্ঠা, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যে বাকেরগঞ্জ দর্পণ-এর সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নিয়মিত ও মানসম্মত প্রতিবেদনের জন্য সম্পাদনা পরিষদ তার কাজের বিশেষভাবে প্রশংসা করেছে।
বাকেরগঞ্জ দর্পণ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদকর্মীদের উৎসাহিত করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এখন থেকে প্রতি মাসে একজন যোগ্য ও নিষ্ঠাবান প্রতিনিধিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
জুলাই মাসের শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ জুলহাস হোসেনকে বাকেরগঞ্জ দর্পণ-পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তার সাংবাদিকতার পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক- এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
মোঃ জহিরুল ইসলাম 



















