বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা ৯ আগস্ট ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদসমূহে প্রশাসক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪)-এর ধারা ১০-এর উপধারা (১) অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য নির্ধারিত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
বাকেরগঞ্জের ১১ ইউনিয়নে যাদের প্রশাসক করার প্রস্তাব
জেলা প্রশাসনের চিঠিতে বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
১. চরাদি ইউনিয়ন পরিষদ— মো. আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাকেরগঞ্জ।
২. দাড়িয়াল ইউনিয়ন পরিষদ— প্রদীপ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৩. দুধল ইউনিয়ন পরিষদ— শেখ তৌহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৪. ফরিদপুর ইউনিয়ন পরিষদ— মো. এনামুল হক, একাডেমিক সুপারভাইজার, বাকেরগঞ্জ।
৫. কবাই ইউনিয়ন পরিষদ— মো. এনামুল হক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৬. নলুয়া ইউনিয়ন পরিষদ— মো. ইলিয়াস আহমেদ আহসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৭. কলসকাঠী ইউনিয়ন পরিষদ— ডা. আলাউদ্দিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৮. গারুড়িয়া ইউনিয়ন পরিষদ— মো. রেজাউল করিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, বাকেরগঞ্জ।
৯. ভরপাশা ইউনিয়ন পরিষদ— এইচ এম রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাকেরগঞ্জ।
১০. রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ— মো. ওসমানুল্লাহ, উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা, বাকেরগঞ্জ।
১১. পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ— মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাকেরগঞ্জ।
জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেয়াদোত্তীর্ণ এসব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে প্রশাসক নিয়োগের বিষয়ে চূড়ান্ত অনুমোদন ও পরবর্তী সরকারি আদেশ জারির পরই তা কার্যকর হবে।
বাকেরগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের এই উদ্যোগকে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মোঃ জুলহাস হোসেন 



















