১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জসহ তিন উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ বাতিল

বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে সম্প্রতি নিয়োগ দেওয়া প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার, বরিশালের উপপরিচালকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ওই আদেশে বলা হয়, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪)-এর ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য প্রশাসক নিয়োগের নিমিত্তে সংশ্লিষ্টদের ক্ষমতা প্রদান করা হয়েছিল।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশাসক নিয়োগের প্রয়োজনীয়তা আর না থাকায় স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত ক্ষমতাবলে পূর্বে দেওয়া প্রশাসক নিয়োগের আদেশ অবিলম্বে বাতিল করা হয়েছে।

আদেশটি বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে প্রশাসক নিয়োগ বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রশাসক নিয়োগ বাতিলের পর চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী কার্যক্রম ও নির্দেশনার ওপর নির্ভর করবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বাকেরগঞ্জসহ তিন উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ বাতিল

Update Time : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬