১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ সড়কে ফের চরম দুর্ভোগ, খানাখন্দে আটকে বাঁশবোঝাই ট্রাক

বাকেরগঞ্জ–মির্জাগঞ্জ–বরগুনা সড়কে ফের চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। আজ সকাল ৯টার দিকে কালিগঞ্জের পূর্ব পাশে রহমগঞ্জের পর বিদ্যুৎ অফিসের সামনে সড়কের বড় খানাখন্দে বাঁশবোঝাই একটি ট্রাক আটকে যায়। এতে ট্রাকটির একটি চাকা মাটিতে গভীরভাবে দেবে গিয়ে সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ট্রাকটি আটকে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অপর পাশ দিয়ে কোনোভাবে যান চলাচল করলেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ থাকলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। দুপুর ১টা পেরিয়ে গেলেও আটকে পড়া ট্রাকটি সরানো কিংবা সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা ও কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের। স্থানীয়দের দাবি, দ্রুত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি সড়কের খানাখন্দগুলো স্থায়ীভাবে সংস্কার করা হোক।

জনদুর্ভোগ নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ সড়কে ফের চরম দুর্ভোগ, খানাখন্দে আটকে বাঁশবোঝাই ট্রাক

Update Time : ০৪:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬