১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছারছীনা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মানুষের ঢল

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ছারছীনা দরবার শরীফে আয়োজন করা হয়েছে জশনে জুলুস। এ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।

বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর আয়োজনে অনুষ্ঠিত এ জশনে জুলুসে বিপুলসংখ্যক মুসল্লি ও নবীপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগান ও নাতে রাসুলের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তারা।

ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হজরত আবদুল্লাহ (রা.) এবং মাতা হজরত আমিনা (রা.)। জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং মাত্র ছয় বছর বয়সে মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাতুন্নবী (সা.) হিসেবে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

ছারছীনা দরবার শরীফের জশনে জুলুসকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে। বিপুল মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

ছারছীনা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মানুষের ঢল

Update Time : ০২:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬