১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টংগী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টংগী সরকারি কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী সরকারি কলেজ, গাজীপুরের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আশরাফি এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি জনাব রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান মিরনসহ টংগী ও গাজীপুর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এম. এইচ. আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সদস্য সচিব মো. আলাউদ্দিন সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি।

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানকে ঘিরে টংগী সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

টংগী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬