২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভাষা পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আবু সাঈদ খান

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ।
  • ৬৪ Time View

জাতীয় ভাষা পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কৃতী সন্তান ও তরুণ সংগঠক আবু সাঈদ খান। গত ২৭ আগস্ট ২০২৬ সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আবু সাঈদ খান দীর্ঘদিন ধরে ভাষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকা জাতীয় ভাষা পরিষদের প্রচার ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবু সাঈদ খান বলেন, “ভাষা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমি সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করব। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের প্রকাশনা ও প্রচার কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করার চেষ্টা থাকবে।”

এছাড়াও তিনি সংগঠনের উপদেষ্টা ও রাষ্ট্রচিন্তক মোজাম্মেল হোসেন মোহন, সভাপতি মোঃ আতিকুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে এই গুরুত্বপূর্ণ ও গুরুদায়িত্ব অর্পণ করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আবু সাঈদ খান এর আগে জাতীয় ভাষা পরিষদের কেন্দ্রীয় সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভাষা ও সাহিত্যের প্রসারে তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

জাতীয় ভাষা পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আবু সাঈদ খান

Update Time : ০৪:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬