২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে বাকেরগঞ্জের ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট

‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনের একপর্যায়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পড়ে থাকতে দেখে তিনি নিজেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। নিজের হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে তিনি পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা দেন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তার এ কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পায়। পরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।

এরই ধারাবাহিকতায় রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের উৎসাহিত করেন ইউএনও। একই সঙ্গে হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১০টি ডাস্টবিন প্রদান করেন তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলন সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।

স্থানীয়রা বলেন, একজন সরকারি কর্মকর্তা যখন শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনওর এমন উদ্যোগ পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি অন্যদেরও এ ধরনের সামাজিক কাজে উৎসাহিত করবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে বাকেরগঞ্জের ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট

Update Time : ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬