বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব হিসেবে জিসান হাওলাদার মনোনীত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ২০২২-২৫ মেয়াদে দায়িত্ব পালন করা পূর্ববর্তী কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন হারুন অর রশিদ আরঙ্গ, মো. শরিফুল ইসলাম (খুলনা বিভাগ), মো. ওয়াহিদ আহমেদ বাচ্চু (ময়মনসিংহ বিভাগ), জাহানারা খাতুন, এস এম রেজা কামাল (বিএমসিএইচ) ও মো. শিমুল হোসেন।
যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. সাজ্জাদ হোসেন, মো. রকুল আমিন ও মাসুদ রানা।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মনয় বিশ্বাস, মো. আরিফুল ইসলাম (রংপুর বিভাগ), মো. মনিরুল হাসান (ময়মনসিংহ বিভাগ) ও মারুফ আহমেদ (সিলেট বিভাগ)।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. ফেরদৌস শেখ, সহ-কোষাধ্যক্ষ মো. জয়নাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. ফারহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. হাবের মোড়ল, প্রচার সম্পাদক মো. এইচ এম সুমন বাঙ্গা, সহ-প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মনিরুল সালেহীন এবং ল্যাবরেটরি বিষয়ক সম্পাদক পদে মো. খালেদ হোসেনকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মোঃ জহিরুল ইসলাম 





















