০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছরে পদার্পণে জাতীয় প্রেসক্লাবে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী, প্রস্তুতি সম্পন্ন

বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” –এর ১১ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার, বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে আগত অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত সংগঠনের সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়ক এডভোকেট শামসুল আরেফিন বলেন, “গর্বের বাকেরগঞ্জ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমাদের কাছে বাকেরগঞ্জের সকল মানুষ সমান। সে কারণেই উপজেলার রাজনৈতিক, সামাজিক, আমলা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত থাকবেন বলে আমাদের জানিয়েছেন।

উদযাপন কমিটির কো-সমন্বয়ক ইঞ্জিনিয়ার মাসুদ খান জানান, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বাকেরগঞ্জের সম্মানিত নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখবেন বলে আমরা আশাবাদী।

এদিকে, উদযাপন কমিটির সদস্য মোঃ সোহেল রানা বলেন, “গর্বের বাকেরগঞ্জ”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর ধরে “গর্বের বাকেরগঞ্জ” সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনের পথচলায় নতুন প্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২ বছরে পদার্পণে জাতীয় প্রেসক্লাবে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী, প্রস্তুতি সম্পন্ন

Update Time : ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫